সোনাগাজীতে পরিবার পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে দিনব্যাপী পরিবার পরিকল্পনাবিষয়ক কর্মশালা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত কর্মশালায় নব দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে গুরুত্ব ও ধারণা প্রদান করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড সার্ভিস ডেলিভারি বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্মশালায় ৩৫ জন নব দম্পতি ছাড়াও বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।