প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গত বুধবার পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় সমবায়ীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের এ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক প্রীতি রঞ্জন নাথ, ব্যাংকের ফিল্ড সুপারভাইজার এ এস এম আলমগীর কবির উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপক প্রীতি রঞ্জন নাথ জানান, ২ নম্বর বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রাম উন্নয়ন সমিতির ২২ জন সদস্যের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। –ফেনী অফিস