সোনাগাজীতে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলা উদ্যোগে ২৩ জানুয়ারি বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধী চাকমা।
অনুষ্ঠানে ১৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। —