সোনাগাজীতে প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ সকালে ওই ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পাখাগুলো বিতরণ করা হয়েছে। সোনাগাজী উপজেলা পরিষদের নারী মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা।
কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে চর মজলিশপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য চারটি করে ৪৮টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।