সোনাগাজীতে বিএনপির জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় গত রোববার অনুষ্ঠিত অবশিষ্ট পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার নয়টি ইউপির মধ্যে ইতিপূর্বে অনুষ্ঠিত চারটি ইউপি নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে উপজেলার নয়টি ইউপির মধ্যে ছয়টিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানেরা হচ্ছেন—১. চর মজলিশপুর ইউনিয়নের এ কে এম তকি (বিএনপি), ২. বগাদানা ইউনিয়নে শাখাওয়াতুল হক (আ.লীগ-বিদ্রোহী), ৩. মঙ্গলকান্দি ইউনিয়নে দাউদুল ইসলাম মিনার (বিএনপি), ৪. মতিগঞ্জ ইউনিয়নে আমিন উদ্দিন দোলন (বিএনপি), ৫. চর দরবেশ ইউনিয়নে আবুল কালাম আজাদ (বিএনপি), ৬. চর চান্দিয়া ইউনিয়নে সামছুদ্দিন খোকন (বিএনপি), ৭. ইউনিয়নে সামছুল আরেফিন (আ. লীগ), ৮. আমিরাবাদ ইউনিয়নে জহিরুল আলম জহির (আ. লীগ) ও ৯. নবাবপুর ইউনিয়নে মো. জহির উদ্দিন (বিএনপি)।নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত রোববার অনুষ্ঠিত সোনাগাজীর পাঁচটি ইউপির মধ্যে তিনটি তিনজন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—এ কে এম তকি (কালাচান), আবুল কালাম আজাদ ও সামছুদ্দিন খোকন। প্রতিটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই বা ততোধিক প্রার্থী ছিলেন। ফলে দলের সমর্থকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী ও কোনো কোনো ক্ষেত্রে আঞ্চলিকতাও জয়ের অন্যতম কারণ ছিল। আওয়ামী লীগ কর্মী সমর্থকদের অভিযোগ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর পক্ষে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারেননি। তা ছাড়া বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণেও দলের কোনো ভূমিকা দেখা যায়নি। এদিকে, এবারই প্রথম জামায়াতে ইসলামী উপজেলার নয়টি ইউপির মধ্যে আটটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই পরাজিত হয়েছেন।