সোনাগাজীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর শাহাপুরে সামাজিক সংগঠন অপরূপা বয়েজ ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় সোনাগাজীর পাণ্ডব বাড়ি দল চ্যাম্পিয়ন ও স্থানীয় টিম আয়লান রানার্সআপ হয়েছে।

ক্লাবের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সমাজসেবী আবু বক্কর সিদ্দিক, শেখ নুর উদ্দিন চৌধুরী, সাংবাদিক নাজমুল হক, সুরঞ্জিত নাগ, শেখ আশিকুন্নবী, প্রথম আলো ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক মোতাহের হোসেন ও সহসভাপতি মহিউদ্দিন ফরায়েজী।

অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।