সোনাগাজীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর পৌর শহরের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, পৌরসভা মহিলা দলের সভাপতি বিবিয়া খাতুন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নেছা প্রমুখ। আলোচনা সভার আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।