সোনাগাজীতে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ গত বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন। ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক ওবায়েদ উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মো. ইস্রাফিল, বাংলার প্রভাষক মোজাম্মেল হোসেন, সহকারী শিক্ষক আবুল বাশার, মোহাম্মদ ইয়াহিয়া, অভিভাবক ইসমাইল হোসেন, আবুল হাশেম প্রমুখ।
সভায় মাদ্রাসার সার্বিক কর্মকাণ্ড অভিভাবকদের সামনে তুলে ধরা হয়।