সোনাগাজীতে যুবক অপহূত চার দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা সদর থেকে গত শুক্রবার সকালে নাজমুল হোসেন (২৪) নামের এক যুবককে দুর্বৃত্তরা অপহরণ করেছে। চারদিনেও পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় নাজমুলের মা সুরমা বেগম বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের পেট্রোল পাম্প মালিক মোশারফ হোসেনের ছেলে নাজমুল হোসেন ওরফে রাকিব মতিগঞ্জ থেকে রিকশা যোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে পাঁচ থেকে ছয়জন যুবক তাঁর গতিরোধ করে তাঁকে একটি মাইক্রেবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এদিকে, পুলিশ গত শুক্রবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু রাকিবকে উদ্ধার করতে পারেনি। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপহরণের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নাজমুল হোসেনকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।