ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে চর ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২১ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি গাজী সালাউদ্দিন। প্রধান শিক্ষক মো. মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিন্টু চন্দ্র দাস, মো. আনোয়ারুল কাবির, মো. নূর হোসেন ও মো. আবদুল হালিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে চরচান্দিয়া ইউনিয়নের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হবে। —ফেনীঅফিস