সোনাগাজীতে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে ২ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষজনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার পশ্চিম আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মো. ফারুক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।