সোনাগাজীর কুঠিরহাট বাজার বণিক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজার বণিক সমিতির নির্বাচনে মো. নুর নবী সভাপতি ও আব্দুস ছোবহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সম্পাদকসহ ১১টি পদের জন্য ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি জাহাংগীর আলম, সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল পাশা, সদস্য জসিম উদ্দিন, সুরুজ মিয়া, আব্দুর রব, মো. আলমগীর, সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন।
ব্যবসায়ীরা জানান, আট বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।