ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গত সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কুমড়া জাতীয় ফসলের মাছি ও পোকা দমনে ফেরোমন ফাঁদ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এম এ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ভবসিন্দু রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা ভানু লাল দাস প্রমুখ।
অনুষ্ঠানে খরিপ মৌসুমে কুমড়া জাতীয় ফসলের মাছি দমনে ফেরোমন ফাঁদ ব্যবহারের পদ্ধতি ও উপকারিতা বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে মাছি দমনে কীটনাশক প্রয়োজন হবে না। এতে কৃষকদের জমিতে বিষমুক্ত ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে।