সোনাজয়ী সাদিয়াকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম এসএ গেমস ও ভারতের দিল্লিতে অনুষ্ঠিত অষ্টম কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনাজয়ী সৈয়দা সাদিয়া সুলতানা ও তাঁর প্রশিক্ষক মো. আলমগীরকে নাগরিক সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ২০ মার্চ হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল, ভাইস চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম চৌধুরী, সাজেদা বেগম, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আকতার প্রমুখ।উল্লেখ্য, দেশের কনিষ্ঠ স্বর্ণকন্যা সৈয়দা সাদিয়া সুলতানার গ্রামের বাড়ি হাটহাজারীর মধ্যম মার্দাশায়।