সোনাদিয়া কো-ম্যানেজমেন্ট কাউন্সিল সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ২৪ ফেব্রুয়ারি সোনাদিয়া কো-ম্যানেজমেন্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম।
মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিস চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বন্য প্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মওলা, উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হু্মায়ূন কবির, কক্সবাজার উপকূলীয় সহকারী বন সংরক্ষক জি এম মোহাম্মদ কবির, বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক প্রমুখ।