প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার চামচ মুখে নিয়ে না জন্মালেও সোনার কাপ কেক চেখে দেখতে পারেন একবার। গুনতে হবে ৬৪৫ পাউন্ড। এই কেক পাওয়া যাচ্ছে দুবাইয়ের ব্লুমসবারিস কাপকেক স্টোরে। বলা হচ্ছে, দুনিয়ার সবচেয়ে দামি কাপ কেক এটি। কী আছে এতে? আছে খাওয়ার উপযোগী সোনা, যুক্তরাজ্যের ডাভ নামের এক প্রতিষ্ঠানের অরগানিক ময়দা, র্যাচেল নামের বিখ্যাত এক প্রতিষ্ঠানের মাখন, ইতালির প্রিমিয়াম অ্যামেডি ও কোকোয়া। ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ