প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাজনার চেয়ে বাজনা বেশি—নতুন বাজারে আসা এক ভ্যাকুয়াম ক্লিনার দেখলে এমনটাই বলবেন হয়তো। তাই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান গো ভ্যাকুয়াম আগেই জানিয়ে দিয়েছে, ‘সমুদ্রে একটা ইয়াট এবং গ্যারেজে একটা বিরল চমকপ্রদ গাড়ি, পাশাপাশি একটা ব্যক্তিগত উড়োজাহাজের মালিক যদি হয়ে থাকেন আপনি, তাহলে এই জিনিস আপনার জন্যই।’ কী সেই জিনিস? ওই যে ভ্যাকুয়াম ক্লিনার। আগাপাশতলা সোনায় মোড়ানো এই আবর্জনা-পরিষ্কারক যন্ত্রটি! ২৪ ক্যারেট সোনা লেগেছে এতে! তাই দামও হাঁকিয়েছে প্রতিষ্ঠানটি আকাশছোঁয়া—নয় লাখ ডলার। অরেঞ্জ অনলাইন