সোনার শপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গগনে ঢুলিছে মেঘ, বুনো বরষা।পথে-ঘাটে জীবনের নাহি ভরসা।গণপিটুনির মাঝে,নাহি যেন পড়ি সাঁঝে,আইডি পকেট-ভাঁজেস্নেহপরশা—ঈদের শপিংয়ে যাব, এল বরষা।বাণিজ্যমন্ত্রীর উপদেশ শুনে—ইফতার করিয়াছি টাকা গুনে গুনে।সঞ্চয় বাড়িয়াছে,কল্পনা ছাড়িয়াছে,পকেট আজ ভারী আছেহাজারো গুণে—শপিংয়ের পথে চলি মায়াজাল বুনে।চিপা ছেড়ে গলিমুখে আমি দাঁড়িয়ে—মার্কেটে যাব আজি রিকশা দিয়ে।ওই দূরে দেখি বাতি,মানুষের মাতামাতি,মার্কেট রাতারাতিযেন গো বিয়ে—মনে সাধ জাগে সেথা যাই হারিয়ে।সিএনজি চেপে কে আসে এপাশে—দেখে মনে হয় মোরে ভালো সে বাসে।কী হবে বাজারে গিয়ে,শপিংয়ের টাকা নিয়ে,চলে যায় টাটা দিয়েছুরি দেখিয়ে—জীবন কাটিয়া গেল শুধু বাঁশে বাঁশে।(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা অবলম্বনে)