সোনারগাঁও ইউনিভার্সিটিতে আউটকাম বেসড এডুকেশন-বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ অক্টোবর শিক্ষকদের জন্য আউটকাম বেসড এডুকেশন-বিষয়ক কর্মশালার আয়োজন করল সোনারগাঁও ইউনিভার্সিটি। শিক্ষাপ্রতিষ্ঠানটির মহাখালী ক্যাম্পাসে কর্মশালার আয়োজন করে সোনারগাঁও ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। কর্মশালার উদ্বোধন করেন ইউনিভার্সিটির সহ-উপাচার্য শামীম আরা হাসান। এ সময় তিনি কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের যুগোপযোগী শিক্ষাদানে উদ্বুদ্ধ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য মো. আবুল বাশার বলেন, শিক্ষাকে কর্মমুখী করার বিকল্প নেই। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মো. আল-আমিন মোল্লা।