সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখায় অনলাইন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখায় অনলাইন ব্যাংকিং সার্ভিস চালু হয়েছে। ৩ ফেব্রুয়ারি এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম।সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখার উপমহাব্যবস্থাপক মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী ও চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম মাহফুজুল ইসলাম, এম এ কাইয়ুম, মোহাম্মদ আবদুল গফফারসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা। বিজ্ঞপ্তি।