প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর বিদায় ও নুরুল ইসলামের বরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা এম এম রাশেদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নিউ কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক মো. আলী আজম, খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মো. মফিজুর রহমান, রাঙামাটি শাখার ব্যবস্থাপক শান্তি বরণ চাকমা, বনরূপা শাখার ব্যবস্থাপক সত্য প্রসাদ দেওয়ান, বরইছড়ি শাখার ব্যবস্থাপক প্রিয়ব্রত বিশ্বাস ও কাপ্তাই শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন। বক্তব্য দেন বিজয় কুমার চাকমা, মো. রফিকুল ইসলাম, বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা প্রমুখ। বিজ্ঞপ্তি