সোনালী ব্যাংক জামালখান শাখার গ্রাহক সমাবেশ
সেবামাস ২০১০ উপলক্ষে জামালখান শাখা সোনালী ব্যাংকের উদ্যোগে ৬ মে সকালে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপক মো. নুরুন নবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন। প্রধান বক্তা ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, অধ্যাপক সুধীর বিকাশ দেব ও নগর আইনশৃঙ্খলা কমিটির সদস্য সৈয়দ মো. জাকারিয়া। সভায় বক্তব্য দেন দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সহসম্পাদক একেএম জহুরুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, সৈয়দ মোস্তফা হোসেন, ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা কমান্ডার আহমদ ছাফা ও মো. নুরুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ হোড় ও মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি সোনালী ব্যাংককে আপামর জনসাধারণের ব্যাংক হিসেবে গণমানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তা সোনালী ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের বিবরণ দেন। তিনি ব্যাংকের বিভিন্ন আমানত ও ঋণের সুযোগ গ্রহণ—বিশেষ করে এসএমই ঋণের সুবিধা নিয়ে দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।