সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক লিমিটেড বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি সম্মেলন ১৯ মে সংগঠনের সভাপতি মং হলা চিংয়ের সভাপতিত্বে আগ্রাবাদের সোনালী ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। এতে ২৯১ জন প্রতিনিধির কণ্ঠ ভোটে দ্বিতীয় মেয়াদে মং হলা চিংকে সভাপতি ও মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোকারেমুল আলম, এ এস এম এয়াকুব মো. মুছা, সঞ্জীব দে, এস এম নুরুল আবছার ভূঁইয়া, আরমান মাহমুদ ও মোবারক শাহ চৌধুরী। বিজ্ঞপ্তি।