সোনালী ব্যাংকের উদ্যোগে দুই গরিব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেড খান বাহাদুর বাজার শাখার উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী এলাকার দুই গরিব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ১৮ জানুয়ারি বাঁশখালীর বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন খান বাহাদুর বাজার শাখার ব্যবস্থাপক অঞ্জন খাস্তগীর। এ সময় উপস্থিত ছিলেন নজুমুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, সোনালী ব্যাংকের খান বাহাদুর বাজার শাখার কর্মকর্তা শেখ জাবেদুল ইসলাম, বদিউল আলম, কামাল উদ্দিন, জেনিফা আমিন, মো. জহির উদ্দিন সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি