সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক এনএ চৌধুরী সড়ক শাখায় গ্রাহক সমাবেশ ১৮ মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল কাদের তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক মো. আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক স্বপন মল্লিক, অরুণ পালিত ও মো. নুরুল হক চৌধুরী। প্রধান অতিথি বলেন, গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে কম্পিউটারের মাধ্যমে দ্রুত গ্রাহকসেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে বৈদেশিক রেমিটেন্স প্রদানসহ ওয়ানস্টপ সার্ভিস চালুর আশ্বাস দেন তিনি। বিজ্ঞপ্তি।