সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

সোনালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের অঞ্চল ও শাখাপ্রধানদের সম্মেলন ৬ সেপ্টেম্বর আগ্রাবােদ মহাব্যবস্থাপক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ভানু রায় চৌধুরী।
তিনি ২০১৪ সালের বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টা গ্রহণের পাশাপাশি নতুন আমানত ও ঋণ প্রোডাক্ট মার্কেটিং, ভালো উদ্যোক্তা নির্বাচন করে এসএমই এবং কৃষি ও পল্লি ঋণসহ নীতিমালার আলোকে সম্ভাব্য সর্বক্ষেত্রে ঋণপ্রবাহ বৃদ্ধির নির্দেশনা দেন। এ ছাড়া খেলাপি ঋণ আদায় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। ঐক্যবদ্ধ সক্ষমতার মাধ্যমে পরিকল্পিতভাবে অগ্রসর হলে তা অর্জন সম্ভব।
সম্মেলনে বিভিন্ন অঞ্চল ও করপোরেট শাখা প্রধানেরা নিজ নিজ অঞ্চল ও শাখার ব্যবসায়িক অবস্থা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।