সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, চট্টগ্রাম-উত্তর অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি আগ্রাবাদ সোনালী ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। উপ-ব্যবস্থাপক মো. আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপক এস এম মাহফুজুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।প্রধান অতিথি আমানত বৃদ্ধি, খেলাপি ঋণ আদায়সহ ২০১০ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীদের আরও তৎপর হওয়ার পরামর্শ দেন। প্রবাসীদের রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা করা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী মহাব্যবস্থাপক রওশন আরা বেগম। বিজ্ঞপ্তি।