সোমা+বক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বইমেলাতে পড়ন্ত বেলাতেখোঁচা খাই, সাথে মৃদু গালিওচিনলাম সোমাকে, পুরো কাকতালীয়।সেই থেকে প্রেমে পড়া, চোখ বুজে নেমে পড়াসোমা ছাড়া বাঁচব না কিছুতেযা-ই বলো, কোনোক্রমে পারব না পিছুতে।যতক্ষণ জাগনা, ‘ড্রিম’ দেখি মাগনাসোমা ছাড়া আর কিছু ভাবি নাসোমা যেন শাবনূর, সোমা রুনা-সাবিনা।গোটা গোটা অক্ষরে নাম লিখি শখ করেসোমা + বক্কর...সোমা + বক্করপ্রেমে পড়া আসলেই ভয়াবহ চক্কর।‘ভালোবাসি তোমাকে’ বলব যে সোমাকে!হুট করে বলা জ্ঞানীর কাজ নাশুভদিন খুঁজে ফিরি, আজ না...আজ না...আমি রাশি কর্কট। সোজা, নই মর্কটরাশিফল দেখি চার পেপারেশুভদিন জ্যোতিষীই জানি বলতে পারে।বলব কী ভাইরে! আগা-মাথা নাইরেচার জ্যোতিষীর মত বারোটামিলে না তো মতামত কারও সাথে কারওটা।ম্যাগনিফাইং গ্লাসে হাত দেখে কেউ হাসেকেউ বলে প্রেম পথে নামাবে।জ্যোতিষীর সাধ্য কী প্রেমিককে থামাবে!বছরের শুরুতে ভাঁজ ফেলে ভুরুতেরাশিচক্রের বই ছিঁড়েছি‘প্রোপোজ’ করার মতো দিন খুঁজে ফিরেছি।চোখ খুলে চোখ বুজে শুভদিন খুঁজে খুঁজেবেড়ে গেছে হাহাকার, যাতনামন বলে পাখিদের কাছে হাত পাতো না!পেতে হবে প্রিয়াকে, ঘুষ দিয়ে টিয়াকেতোলা হলো ভাগ্যের খামটাটিয়া দিল নিশানা। নো মুখ ঝামটা।‘হইব রে হইব, প্রেমে লাগে দৈববছরের মাস যেটা দ্বিতীয়তার চৌদ্দ তারিখ—শুভ প্রেম, প্রীতিও।সেদিন রোমান্স শুভ, প্রেমের সাগরে ডুবো‘গো অ্যাহেড’ ওহে আবু বক্করবলে ফেলো ‘ভালোবাসি’—এই চার অক্ষর’ ।শুনে রয়েছি বসে ভালোবাসা দিবসেভালোবাসি সোমাকে, জানাবপ্রেম নিবেদন করে ইতিহাস বানাব।শুভদিন খুঁজে পেতে জ্যোতিষীর কাছে যেতেএকটা বছর গেল ধকলেমিষ্টি পৌঁছে যাবে। দোয়া করো সকলে।