সোহরাওয়ার্দী ছাত্রাবাসের ক্রীড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ বলেছেন, ‘শৃঙ্খলা ও শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্ছৃঙ্খলতা ও অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।’ তিনি ৪ মার্চ বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত সোহরাওয়ার্দী ছাত্রাবাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচর্য মো. আলাউদ্দিন। প্রাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম ছাত্রাবাসের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক এএমএম রকিব কোরেশী অলিম্পিক পতাকা উত্তোলন করেন। প্রধান অতিথি ক্রীড়াবিদ ও বিচারকদের শপথ করান। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন ক্রীড়াবিদ আবু সুফিয়ান। অনুষ্ঠান উপস্থাপনা করেন মেহেদী হাসান। বিজ্ঞপ্তি।