প্রথমবারের মতো কোনো পূর্ণ শক্তির বড় দলের বিরুদ্ধে সিরিজ জয় করল বাংলাদেশ। তিন উইকেট নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচের সেরা খেলোয়াড় এই ‘নতুন মুখ’। এবারের সময়ের তারকা—ক্রিকেট মাঠে প্রথম দিন১৯৯৯ সাল। আন্তস্কুল ক্রিকেট শুরু হবে। তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। জানতাম, দলে জায়গা পাব না। তবুও ক্রিকেটের টানে দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে গিয়েছিলাম। একসময় দেখা গেল, সেরা ১১ জনের একজন আসেনি। কপালগুণে মাঠে নামার সুযোগ পেলাম এবং পাঁচ ওভারে পাঁচ রান দিয়ে পেলাম পাঁচ উইকেট।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে থাকে—কোরআন শরিফ, টুপি ও মুঠোফোন।ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পরের অনুভূতি—অনেক দিনের স্বপ্ন ছিল, আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচসেরা হব। সেই স্বপ্ন ছুঁতে পেরে খুব ভালো লাগছিল।জাতীয় দলে খেলার পর নিজের এলাকার মাঠে পা রাখলে যা হয়—তেমন আলাদা কিছুই আসলে হয় না। আমার এলাকা, মানে রংপুর শহরের জুম্মাপাড়ায় সবাই আমাকে এখনো সেই আগের শুভ হিসেবেই দেখে। তবে বাইরের কোনো পাড়ায় গেলে দৃশ্যটা একটু অন্যরকম হয়।মায়ের হাতের যে রান্নাটি সবচেয়ে প্রিয়—সব রান্নাই প্রিয়। তবে খাসির পায়া এবং গরুর ভুঁড়ির কথা বলতেই হয়।খেলোয়াড় জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত—নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের তৃতীয় ম্যাচ জেতার পর। বাংলাদেশ জিতলে ম্যাচসেরাকে ড্রেসিংরুমে চেয়ারের ওপর দাঁড় করিয়ে ‘আমরা করব জয়’ গানটি গাওয়া হয়। সেদিন চেয়ারের ওপর আমাকে দাঁড় করিয়ে দলের সবাই গাইল, ‘আমরা করব জয়’।যার উইকেটটি পেতে চাই—অবশ্যই শচীনের। ছোটবেলা থেকেই এই স্বপ্নটা দেখছি।টি-টোয়েন্টি, টেস্ট, নাকি এক দিনের ম্যাচ। কোনটি বেশি প্রিয়—আলাদাভাবে বলা মুশকিল। আসলে ক্রিকেটটাই আমার সবচেয়ে প্রিয়। এখন নতুন কোনো ফরম্যাটও যদি আসে, সেটাও ভালো লাগবে।ক্রিকেটে নতুন যে ফরম্যাট আসতে পারে—অস্ট্রেলিয়ায় ইদানীং পরীক্ষামূলকভাবে একটি ফরম্যাট চালু হয়েছে। ধরুন, ৪৫ ওভারের ম্যাচ, সেখানে একটি দল ২৫ ওভার ব্যাট করে বল করতে শুরু করল। আবার অন্য দলটি হয়তো ২০ ওভার ব্যাট করে ফের বল করতে লাগল, আগের দলটি আবার ব্যাটে—এ রকম হতে পারে।প্রিয়মুখ—বাবা-মামাঠে নার্ভাস হলে যা করি—আসলে তেমনভাবে কখনো নার্ভাস হইনি এ পর্যন্ত। তাই জানি না, নার্ভাস হলে কী করি!বলের গতি, নাকি বুদ্ধিমত্তা, যেটি বেশি জরুরি—দুটোই জরুরি।সাক্ষাৎকার: মাহফুজ রহমান