সোহাগ গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টেই তাঁর বোলিংয়ের দ্যুতি দেখল বিশ্ব। প্রথম ম্যাচের দুই ইনিংসে নিলেন ৯ উইকেট। দ্বিতীয় টেস্টে তাঁর শিকারসংখ্যা তিন। বাংলাদেশ দলের নতুন এই অফ স্পিনার ঘরোয়া লিগে একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন কদিন আগেই। এবারের সময়ের তারকা— সোহাগ গাজী প্রথম স্কুলখুলনা কম্বাইন্ড প্রি-ক্যাডেট স্কুল ছিল আমার প্রথম। তারপর আরও অনেক স্কুলে পড়েছি।ছেলেবেলায় যা হতে চেয়েছিলামসত্যি কথা বলতে তেমন কোনো স্বপ্ন ছিল না। তবে যখন থেকে ক্রিকেট খেলা শুরু করি, ক্রিকেটারই হতে চেয়েছি।যাঁদের খেলার ভক্তবিশ্ব ক্রিকেটে যারা অফ স্পিনার হিসেবে খ্যাত, তাদের সবার খেলাই আমার খুব পছন্দ। তার মধ্যে হরভজন সিং, সাঈদ আজমলের বোলিং সবচেয়ে বেশি ভালো লাগে। যাঁর জন্য জীবন বাজি রাখতে রাজিআমার পরিবারের সবার জন্য যেকোনো সময় জীবন বাজি রাখতে রাজি।আমার দেখা প্রথম চলচ্চিত্রবাবা কেন চাকর প্রথম দেখেছিলাম। এই চলচ্চিত্রটি দেখে কেঁদেছিও। স্কুল পালানোর দিনতখন আমি বরগুনা জেলা স্কুলে। খেলার জন্য পেটে ব্যথা, জ্বর নানা অজুহাতে স্কুল পালাতাম। পরে যখন শিক্ষকেরা জানলেন আমি বেশ ভালো ক্রিকেট খেলি তখন চাইলেই ছুটি দিতেন। আমি তাঁদের কাছে সত্যি কৃতজ্ঞ।প্রিয় মুখআমার মা হাসিনা বেগম এবং বাবা মো. শাহজাহান গাজী। বন্ধুদের আড্ডায় প্রিয় প্রসঙ্গআমরা বন্ধুরা সব সময়ই খুব মজা করি। যেকোনো বিষয় নিয়েই আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিতে পারি। যাঁর হাতে ক্রিকেটের হাতেখড়িখুলনা মোহামেডানের কোচ সেলিম স্যারের হাতে ক্রিকেটের হাতেখড়ি। তাঁকে সবাই ‘সেলিম বস’ হিসেবেই চেনে। আমার স্বপ্নজাতীয় দলে অনেক বছর ধরে খেলব এমন স্বপ্ন দেখি এখন। আর মা-বাবাকে সারা জীবন হাসিখুশি দেখতে চাই।প্রথম প্রেমপ্রথম প্রেম এখনো আছে, কিন্তু এর বেশি খোলাসা করে তো বলা যাবে না!ক্রিকেট বাদে অন্য যে কাজে পারদর্শীমারবেল খেলতে পারতাম খুব ভালো। অন্য খেলাগুলোও কিন্তু বেশ পারি।সবচেয়ে বড় ক্রিকেটীয় স্বপ্নবিশ্ব ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে ১ থেকে ৫-এর মধ্যে আমার নাম থাকবে।যে কারণে অফ স্পিনার হলামপেস বল করতাম প্রথম দিকে, তারপর বল করতে করতেই একসময় দেখি অফ স্পিনার হয়ে গেছি। যাঁর উইকেট পেতে চাইশচীন টেন্ডুলকারের উইকেট।ক্রিস গেইলের বিপক্ষে বল করতে গিয়ে যা মনে হয়েছিলনিজেকে নির্ভার রাখার চেষ্টা করেছি। কে উইকেটে ছিল মাথায় রাখিনি। বল করার সময় নিজেকে প্রবোধ দিয়েছি, উইকেটে ক্রিস গেইল না, স্থানীয় কোনো ক্রিকেটারের বিপক্ষেই বল করছি আমি।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার