সৌজন্য-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌজন্য বিনিময়ের সময় করমর্দনে অনেকটা আন্তরিকতা প্রকাশ পায়। রাজনৈতিক আর রাষ্ট্রীয় ব্যক্তিদের মধ্যে হাত মেলানোর বিষয়টি বেশ অর্থবহ। তবে কখনো কখনো তা বিভ্রান্তিকর হয়ে ওঠে। একজন হাত বাড়িয়েছেন তো অন্যজন তাকিয়ে আছেন অন্যদিকে। আবার হাত ধরেছেন তো ধরেছেন, ছাড়ার নাম নেই। এমন মজার কিছু বিভ্রান্তির গল্প এখানে তুলে ধরা হলো

গত ৫ মে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি। বিশ্বনেতাদের অনেকে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন। অপেক্ষায় ম্যালকম। এক ঘণ্টারও বেশি সময় পর তাঁর সুযোগ এল। হাসি হাসি মুখে ক্যামেরার সামনে। কিন্তু ট্রাম্প যখন হাত বাড়িয় দিলেন, নির্বিকার বসে রইলেন টার্নবুল। ছবি: এএফপি

২০১৫ সালের মে মাসে হোয়াইট হাউসে উপসাগরীয় সহযোগিতা সংস্থার মহাসচিব বাহরাইনের আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে স্বাগত জানাতে হাত বাড়িয়ে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু জায়ানির সেদিকে যেন কোনো খেয়ালই নেই। যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্র দেশগুলো যে প্রায়ই ভিন্নপথে হাঁটে, এই ছবি যেন সে কথাই বলছিল। ছবি: রয়টার্স

২০১৪ সালের আগস্টে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে চীন সফরে যান। গ্রেট হলে তাঁকে অভ্যর্থনা জানাতে আগে থেকে দাঁড়িয়ে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং। কিন্তু মুগাবের হাঁটার ধরন দেখে মনে হচ্ছিল যেন তাঁর কোনো আগ্রহ নেই। আর এটা আরও স্পষ্ট হয়ে ওঠে, করমর্দনের জন্য হাত বাড়িয়ে পুরো হাত মেলার আগেই ছেড়ে দেন তিনি। এই করমর্দনের সময় ছিল মাত্র ২ থেকে ৩ সেকেন্ড। ছবি: সংগৃহীত

যুদ্ধজাহাজে চড়ে ১৯২৮ সালে কিউবা সফরে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ। এর ৮৮ বছর পর গত বছরের ২১ মার্চ প্রথমবারের মতো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক সফরে কিউবায় যান বারাক ওবামা। ওই সফরে তিনি কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন। পরে যৌথ সংবাদ ব্রিফিংয়ের পর ওবামা করমর্দন করতে গিয়ে রাউলকে ধরতে গেলে রাউল তাঁর (ওবামা) হাত ধরে মাথার ওপরে ঝুলিয়ে দেন। ছবি: রয়টার্স

বেইজিংয়ে মার্কিন-চীন স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ডায়ালগ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানস্থলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ চোখাচোখি হয়ে যায় চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান (ডানে) ও মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের। হাসিমুখে দুজনেই হাত বাড়িয়ে দেন। কিন্তু মাঝখানে পড়ে যান হিলারি। ঘটনাটি ২০১০ সালের ২৪ মের। ছবি: রয়টার্স

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর এই ছবি তোলা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্রপ্রধান। ছবি: সংগৃহীত

জীবাণু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে ট্রাম্পের কিছুটা শুচিবাই রোগ আছে। নির্বাচনী প্রচারের সময়ও তাঁকে সমর্থকদের সঙ্গে তেমন হাত মেলাতে দেখা যায়নি। কিন্তু এখন বেচারা প্রেসিডেন্ট হয়ে পড়েছেন বেকায়দায়। প্রটোকল মেনে তাঁকে এখন অনেকের সঙ্গে করমর্দন করতে হয়। মাঝেমধ্যে আবার এমন করমর্দন করে বসেন, যা অনেকটা দৃষ্টিকটু লাগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে ক্যামেরার সামনে ট্রাম্প করমর্দনের নামে আবের হাত ধরে ঝাঁকাতেই থাকেন, যা ১৯ সেকেন্ড পর্যন্ত চলে। ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউসে বৈঠকের আগে ট্রাম্প হাত বাড়িয়ে দিলেও ট্রুডো কিছুটা সময় নিচ্ছিলেন। হাত মেলাবেন কি মেলাবেন না, মনে হয় তা-ই চিন্তা করছিলেন। অন্তত ট্রুডোর অভিব্যক্তি দেখে তেমনটাই মনে হচ্ছিল। ছবি: রয়টার্স

জার্মানির হামবুর্গে জি–২০ সম্মেলনে যোগ দিতে চলতি মাসে পোল্যান্ডে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়ারশতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এ সময় করমর্দন করেন দুই নেতা। এরপরই ট্রাম্পের পাশ দিয়ে গিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান পোল্যান্ডের ফার্স্ট লেডি আগাতা কর্নহাইসেরা। কিন্তু এ সময় ট্রাম্প হাত বাড়িয়ে থাকলে আগাতা খেয়াল করেননি। পরে অবশ্য পোলিশ ফার্স্ট লেডি ট্রাম্পকে রাগ করার সুযোগ দেননি। ছবি: সংগৃহীত