সৌন্দর্য ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিউটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সৌন্দর্য ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং বর-কনে সাজানোর প্রতিযোগিতা সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন প্রশান্ত বড়ুয়া। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় চুল ও পোশাক প্রদর্শনী। পরে বউ সাজ প্রতিযোগিতায় রোমানা বিউটি পারলার প্রথম, উইংস কেয়ার বিউটি পারলার দ্বিতীয় ও সাতরং বিউটি পারলার তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানে অভিনেত্রী শম্পা রেজা, ফ্যাশন ডিজাইনার মালা এবং পলি বড়ুয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।