সৌন্দর্যচর্চার আয়োজন

অভিনয়শিল্পী বাঁধনের উদ্যোগে ঢাকার গুলশান ২ নম্বরের ৭১ নম্বর সড়কে চালু হলো বিউটি পারলার গ্লিমার। ডিসেম্বর মাসজুড়ে এখানে বিয়ের সাজে থাকছে ছাড়। এ ছাড়া তাদের ফেসবুক পেজে লাইক দিলে পেতে পারেন বিনা মূল্যে পার্টি মেকআপ করার সুযোগ।
ফেসবুক: www.facebook.com/Glimmer.BadhanSuraiya
প্রশিক্ষণ

সাজ
রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে শুরু হচ্ছে সাজের প্রশিক্ষণ। ৫ থেকে ৭ ডিসেম্বর ঢাকার ধানমন্ডিতে চলবে এটি। ফোন: ০১৭১১৫২২১২৬।
অন্দরসাজ
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন চালু করেছে নারীদের জন্য অন্দরসাজের প্রশিক্ষণ। এ ছাড়া এখানে বনসাই তৈরি, কাচ সাজানো, পোশাক তৈরি ইত্যাদি শেখারও ব্যবস্থা আছে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।
পোশাক তৈরি
ইনস্পিরেশন ইনস্টিটিউট অব ডিজাইনে চলছে পোশাক তৈরির প্রশিক্ষণ। এ ছাড়া অন্দরসাজ, গ্রাফিকস ডিজাইন ইত্যাদি বিষয়ে নানা মেয়াদে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আছে। ফোন: ০১৭১১০০৫৯৯৯।
নতুন পোশাক
নতুন নকশায় ছেলেদের পাঞ্জাবি এনেছে ইস্টওয়ে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, উত্তরার সুবাস্তু আর্কেড, নিউ এলিফ্যান্ট রোডে তাদের শাখা আছে।
খাবারের আয়োজন

র্যাডিসন
থাই খাবার উৎসব হতে যাচ্ছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। ৬ থেকে শুরু হয়ে এটি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। থাইল্যান্ড থেকে আসা শেফরা এ উৎসবে রান্না করবেন।
ওয়েস্টিন

হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার প্রেগো ও স্প্ল্যাশ রেস্তোরাঁয় দুপুরের খাবারের বিশেষ আয়োজন করা হয়েছে। এখানে তিনজনের খাবার কিনলেই একজনের খাবার পাবেন বিনা মূল্যে। তিন কোর্সের দুপুরের খাবার পাবেন এখানে।