সৌন্দর্যচর্চার কর্মশালা
সৌন্দর্যচর্চা নিয়ে প্রশ্নের কি আর শেষ আছে! সরাসরি রূপবিশেষজ্ঞের কাছ থেকেই যদি জেনে নেওয়া যায় এসব প্রশ্নের উত্তর? ২৪ নভেম্বর ঢাকার উত্তরার একটি ক্লাবে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন আয়োজন করেছিল সৌন্দর্যচর্চার খুঁটিনাটি নিয়ে এক কর্মশালার। এতে অংশ নেওয়া ব্যক্তিরা তাঁদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যান রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের কাছ থেকে।‘এমন কর্মশালা আমরা এর আগেও করেছি। আমার গ্রাহকেরা অনেক সময় আমাকে সরাসরি পান না। আমার মনে হয়, কর্মশালার মাধ্যমে আমরা সেবাগ্রহীতাদের আরও কাছাকাছি আসতে পারছি। আমি যেটুকু জানি, সেটুকু তাঁদের সঙ্গে ভাগ করে নিতে পারছি। তাঁদের চাওয়া-পাওয়ার প্রতিফলন দেখতে পারছি। তাই এমন কর্মশালার আয়োজন করি।’ বলেন ফারজানা শাকিল।মুখের ত্বকে ভাঁজ পড়ে যাচ্ছে, কী করব? ঘরে বসে কী করে নিজের যত্ন নেব? অ্যান্টি-এজিং ক্রিম কখন থেকে ব্যবহার করা উচিত? ত্বকে র্যা শ হলে কী করব?—এমন সব প্রশ্নেরই জবাব দিয়েছেন ফারজানা শাকিল। অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেল, সরাসরি প্রশ্ন করা গেছে বলেই তাঁদের কাছে এই কর্মশালাটি বেশ ফলদায়ক মনে হয়েছে।আগামী মাসে উত্তরার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণিতে ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের নতুন শাখা উদ্বোধন হতে যাচ্ছে। কর্মশালায় এই ঘোষণা দেওয়া হয়।দুই ঘণ্টার কর্মশালায় ছোট ছোট পরামর্শ, সবার প্রশ্নের উত্তর দেওয়ার পর স্ক্রাব ও বডি ম্যাসাজের ফল দেখান ফারজানা শাকিল। দেখিয়ে দেন, কী করে হালকা সাজে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। মাঝখানে চায়ের বিরতি আর শেষে এক ফ্যাশন শো দিয়ে শেষ হয় এদিনের আয়োজন।