সৌন্দর্যচর্চায় উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেকজনের ত্বক দেখে যত্ন-আত্তির পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ। এরপর উপহারের জন্য অপেক্ষা। উপস্থাপক এক এক করে নম্বর বলছেন আর সবাই নিজের হাতে রাখা কুপনে চোখ রাখছেন। নম্বর মিলে গেলেই হাততালির ফুলঝুরি। সৌন্দর্যচর্চার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্টালিফট বাংলাদেশের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের কথা হচ্ছে।গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অ্যাস্টালিফটের পণ্য ব্যবহারকারীরা এ আয়োজনে মিলিত হন। তাঁদের নিয়ে আয়োজিত হয় র‌্যাফল ড্র। প্রথম পুরস্কার আইফোন ৪ জিতে নেন রাহিমা রাশেদ। বাকি নয়জন ভাগ্যবান পুরস্কার হিসেবে পান ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা ও অ্যাস্টালিফটের নানা পণ্য। বিজয়ীদের পুরস্কার তুলে দেন অ্যাস্টালিফট বাংলাদেশের চেয়ারম্যান ফারহানা মোনেম, ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আকমল সিদ্দিকী ও ব্র্যান্ড ব্যবস্থাপক আহমেদ নাফিজ নায়হান। ফারহানা মোনেম বলেন, ‘আমরা ক্রেতাদের মানসম্মত সেবার সঙ্গে সঙ্গে উৎসবগুলোতে নানা ধরনের উপহার দিতে চাই।’ অ্যাস্টালিফটের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক সিফাত নাওমি অ্যাস্টালিফটের নানা সৌন্দর্যসামগ্রী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘জাপানে তৈরি অ্যাস্টালিফটের এসব পণ্য খুব তাড়াতাড়ি ফল দেয়।’ সবশেষে ছিল মুহাম্মদ সোলাইমানের কৌতুক পরিবেশনা।