
পারসোনা
নববর্ষ উপলক্ষে সৌন্দর্যচর্চা কেন্দ্র পারসোনা গ্রাহকদের জন্য রেখেছে বেশ কিছু উপহার। ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিং ও রং করায় ছাড় পাবেন গ্রাহকেরা। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে এবারও থাকছে সাজের বিশেষ প্যাকেজ। ১ হাজার ৭০০ টাকার প্যাকেজে থাকছে মেকআপ, চুল বাঁধা ও শাড়ি পরার সুযোগ। পয়লা বৈশাখের দিন পারসোনার ধানমন্ডি, মিরপুর ও উত্তরা শাখা খোলা থাকছে ভোর ৫টা থেকে। সুবাস্তু নজর ভ্যালি (বাড্ডা), ওয়ারী ও চট্টগ্রাম শাখা খোলা ভোর ৬টা থেকে। আর গুলশান ১, গুলশান ২, বনানী ও সিলেট আউটলেট খোলা থাকছে সকাল ৮টা থেকে।
অ্যানেরা বিউটি
বারিধারার সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান অ্যানেরা বিউটি বৈশাখ উপলক্ষে দিচ্ছে বিশেষ সুযোগ। পয়লা বৈশাখে শুধু মেয়েদের মেকআপ ও চুলের সাজ বিনা মূল্যে করে দেবে তারা।
বৈশাখে সিলেটের ষড়ঋতু
নববর্ষ সামনে রেখে বৈশাখী আমেজে টাঙ্গাইল তাঁত ও মণিপুরি তাঁতে তৈরি শাড়ি, ফতুয়া, নকশিকাঁথা, বিছানার চাদর, আনরেডি থ্রিপিস ইত্যাদি নিয়ে সেজেছে ফ্যাশন ঘর ষড়ঋতু। এ ছাড়া লামা বাজারের দেব ভবনে ষড়ঋতুতে পাবেন দেশীয় কারুকাজের ছোটদের কাপড়।

শাড়ি প্রদর্শনী
বৈশাখ উপলক্ষে শিল্পী কিবরিয়ার নকশা করা শাড়ি নিয়ে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রদর্শনী। সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা।
গামছার পণ্য
আসবাব ও অন্দরসজ্জার প্রতিষ্ঠান অ্যাস্থেটিকস বৈশাখ উপলক্ষে তাদের সংগ্রহে নিয়ে এসেছে গামছা দিয়ে তৈরি পর্দা, কুশন কভার, টেবিল রানার, টেবিল ম্যাট, প্ল্যান্টস পট, টিস্যু হোল্ডারসহ ঘর সাজানোর বাহারি পণ্য।
ফোন: ০১৯২২০৩১৮৬৭