সৌর উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানওয়েতে বিমান প্রস্তুত। আর একটু পরই আকাশে উড়বে বিমান। সবই ঠিকঠাক, কিন্তু বিমানে ফুয়েলের চেম্বারই নেই। তাহলে উড়বে কী করে এই বিমান? না, একদম মজা নয়। সত্যি সত্যিই বিষয়টা এমন। রানওয়েতে যে বিমানটি দাঁড়িয়ে, ফুয়েল ছাড়াই উড়বে তা। তবে ফুয়েলের পরিবর্তে সেই বিমান উড়বে সৌরশক্তির মাধ্যমে। বিস্ময়কর এই বিমানটি উদ্ভাবন করেছেন সুইজারল্যান্ডের বার্ট্রান্ড পিকার্ড। প্রথমবারই সৌরশক্তিচালিত বিমানটি মাটি থেকে তিন ফুট ওপর দিয়ে প্রায় এক হাজার ১৫০ ফুট রাস্তা পাড়ি দিয়েছে। বিমানটি সৌরশক্তি দিয়ে দিন ও রাত দুই সময়েই চলবে। এতে ১২ হাজার সোলার সেল বসানো আছে, যা বিমানটির পর্যাপ্ত চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এ ছাড়া এতে আছে বারবার চার্জ করা যায় এমন লিথিয়াম ব্যাটারি এবং চারটি বৈদ্যুতিক মোটর। এর ফলে ঘণ্টায় প্রায় ২২ মাইল দূরত্ব অতিক্রম করবে এ বিমান। ১৯৯৯ সালে বেলুনে করে ২০ দিনে বিশ্ব ভ্রমণ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন উদ্ভাবক বার্ট্রান্ড পিকার্ড। সৌরশক্তিচালিত বিমান চালু করে বিকল্প জ্বালানি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে চান তিনি। ২০১২ সালেই বাণিজ্যিকভাবে চলাচল করবে পিকার্ডের বিমান।ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা