প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরশক্তিচালিত মানুষবাহী উড়োজাহাজটি রাতেও চলতে পারে। যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার অভিযান শুরুর পর এটি এখন দ্বিতীয় দফায় বিরতি নিচ্ছে। অ্যারিজোনার ফিনিক্স থেকে এক হাজার ৫৪১ কিলোমিটার পাড়ি দিয়ে টেক্সাসের ডালাসে পৌঁছাতে এই সৌরবিমানের সময় লেগেছে ১৮ ঘণ্টা ২১ মিনিট। তবে দূরত্ব বিবেচনায় কোনো সৌরবিমানের জন্য এটি একটি রেকর্ড। স্বয়ংক্রিয় চালনব্যবস্থা না থাকায় পাইলট আন্দ্রে বর্শবার্গকে ২০ ঘণ্টার বেশি একটানা সজাগ থাকতে হয়েছে। প্রথম দফায় উড়োজাহাজটি সানফ্রান্সিসকো থেকে ৩ মে যাত্রা করেছিল ফিনিক্সের পথে। সৌরবিমানের দীর্ঘতম উড্ডয়নের পুরোনো রেকর্ডটি হয়েছিল গত বছর। তখন সুইজারল্যান্ড থেকে একটি উড়োজাহাজ এক হাজার ১১৬ কিলোমিটার পাড়ি দিয়ে স্পেনে পৌঁছায়। এএফপি।