সৌরভ কুমার নাহার সংগীত সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ কুমার নাহার।
সৌরভ কুমার নাহার।

হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের কণ্ঠশিল্পী সৌরভ কুমার নাহারের একক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। আজ ৭ মার্চ, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। 

সৌরভ কুমার নাহার একজন স্বভাবসিদ্ধ খেয়াল গায়ক। পাশাপাশি হালকা ধ্রুপদি গায়কির ভজনও গেয়ে থাকেন তিনি। অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের প্রথম শ্রেণির এই শিল্পী বর্তমানে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে কণ্ঠসংগীতের শিক্ষক ও শিল্পী হিসেবে কর্মরত আছেন। ভারতসহ নানা দেশের অনেক সম্মানজনক সংগীত উৎসবে অংশগ্রহণ করেছেন এই কণ্ঠশিল্পী। 

১৯৪৮ সালে বিহারের এক বিশিষ্ট সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন সৌরভ কুমার নাহার। তিনি বিখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত পণ্ডিত প্রহ্লাদ প্রসাদ মিশ্রর নাতি। সংগীতে হাতেখড়ির পর পণ্ডিত রাম নরেশ মিশ্রর কাছে দীক্ষা লাভ করেন তিনি। তিনি এখনো তাঁর বাবা পণ্ডিত সংগীত কুমার নাহারের দীক্ষাধীন আছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর খাইরাগড়ের ইন্দিরা সংগীত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন সৌরভ কুমার নাহার।

শনিবারের সংগীতায়োজনে অংশ নিতে আগ্রহী দর্শক-শ্রোতাদের সঙ্গে কোনো ব্যাগ না আনার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সংগীতায়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকার ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
সময়: সন্ধ্যা সাড়ে ছয়টা, শনিবার, ৭ মার্চ, ২০১৫।
অনুষ্ঠানস্থল: ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। বাড়ি-৩৫, সড়ক-২৪, গুলশান-১, ঢাকা।