স্কাউটবিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, সুনাগরিক তৈরির লক্ষ্যে স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত। শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে প্রতিষ্ঠানপ্রধানদের ভূমিকা অপরিসীম। তিনি ২৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের স্কাউটবিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন, সহকারী পরিদর্শক মো. সেলিম উদ্দিন, চট্টগ্রাম জেলা স্কাউট কমিশনার প্রকৃতি রঞ্জন দত্ত প্রমুখ। এতে চট্টগ্রামের ১৪ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন প্রতিনিধি অংশ নেন। বিজ্ঞপ্তি।