স্কাউটিংয়ের মধ্য দিয়ে সমাজকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেছেন, শিক্ষার পাশাপাশি স্কাউটিংয়ের মধ্য দিয়ে সমাজকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। স্কাউটিং শিক্ষার্থীকে আত্মপ্রত্যয়ী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে সহায়ক ভূমিকা পালন করে।
২৬ অক্টোবর বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর বশরতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের দীক্ষা ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কখনো অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকতে পারে না। তারা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে।
স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মো. জানে আলম, স্কাউট কমিশনার বিশ্বজিৎ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো. শাহীনুর কিবরিয়া, সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম ও পৌর প্যানেল মেয়র মুজিবুর রহমান।
সভায় মো. কামাল উদ্দিন, এস এম শাহনেওয়াজ আলী মির্জা, অিনরুদ্ধ বড়ুয়া, মো. সালাহ উদ্দিন, আশিকুল ইসলাম ও মো. বদরুদ্দোজা খানকে সম্মাননা দেওয়া হয়।
স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. তাজুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে ২৫ জন স্কাউট দীক্ষা নেন।