স্কার প্রকল্পের উদ্যোগে শিশুদের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক (স্কার) প্রকল্পভুক্ত আইসিপিএস সেন্টারে নানা আয়োজনে পালিত হয়েছে বিজয় দিবস। এতে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি, বিজয়ের গান, খেলাসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. দিলদার হায়াৎ খান, বিশেষ অতিথি ছিলেন হিলভিউ পাবলিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্কার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার। বিজ্ঞপ্তি।