স্কিটির অফিস ব্যবস্থাপনা কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অফিস ব্যবস্থাপনা যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের একটি অপরিহার্য অংশ। উন্নত অফিস ব্যবস্থাপনার মাধ্যমে দাপ্তরিক ও উৎপাদনমূলক কাজের সঙ্গে সমন্বয় সাধন করেই কেবল কোনো প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু সুষ্ঠুভাবে অফিস ব্যবস্থাপনা একান্তই নির্ভর করে কর্মীদের দক্ষতার ওপর। আর তাই বিভিন্ন অফিসে কর্মরত এবং যাঁরা নতুন চাকরিতে প্রবেশ করতে যাচ্ছেন, তাঁদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট (স্কিটি) আগামী ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘অফিস ব্যবস্থাপনা’ কোর্সের আয়োজন করেছে। আবেদনের শেষ সময় ১ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত।
কোর্সের বিষয়বস্তু:
অফিস ব্যবস্থাপনা কোর্সের অধীনে যে বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলো হলো অফিসের কার্যাবলি, অফিস সংগঠন ও ব্যবস্থাপনা, অফিস ম্যানুয়েল, অফিস শৃঙ্খলা, কর্মী নির্বাচন ও পদোন্নতি, ফাইলিং ও রেকর্ড ব্যবস্থাপনা, অফিসের অবস্থান ও বিন্যাস, অফিস বাজেট, প্রশিক্ষণ, নোট ও পত্রলিখন, মালামাল ক্রয় পদ্ধতি, অফিস তত্ত্বাবধান, সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ইত্যাদি।
আবেদনের যোগ্যতা:
অফিস ব্যবস্থাপনা কোর্সে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তবে আবেদনের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি ও ক্লাসের নিয়মাবলি: আবেদনকারীকে আগামী ১ নভেম্বরের মধ্যে অফিসে এসে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে সর্বশেষ শিক্ষাগত সনদ ও এক কপি ছবি। আবেদনকারীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ নভেম্বর সকাল ১০টা থেকে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সেদিনই টাকা জমা দিতে হবে এবং সেদিন থেকেই কোর্সের ক্লাস শুরু হবে।
খরচ ও অন্যান্য সুযোগ-সুবিধা:
অফিস ব্যবস্থাপনা কোর্সটি করতে একজন প্রশিক্ষণার্থীর মোট খরচ পড়বে ১ হাজার ৫০০ টাকা। প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ চলাকালে নিজ খরচে স্বল্পমূল্যে ডরমিটরিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।
যোগাযোগের ঠিকানা:
ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট (স্কিটি), প্লট: ২৪/এ, রোড: ১৩/এ, সেক্টর-৬ উত্তরা, মুঠোফোন: ০১৯৫৯৩৯৬০৭৭, ০১৭১৮৭৭০৯৭৫, ৭৯১৪০৯৬।