স্কিটির 'এক্সপোর্ট মার্কেটিং' কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবেদনকারীকে ২৮ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অফিসে এসে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে

মুক্তবাজার অর্থনীতি কিংবা আমদানি-রপ্তানি নিয়ে যাঁরা কাজ করছেন অথবা কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘এক্সপোর্ট মার্কেটিং’ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)। এক্সপোর্ট মার্কেটিংয়ের এই কোর্সটি মুক্তবাজার অর্থনীতি, আন্তর্জাতিক বাজার ও এক্সপোর্ট মার্কেটিং বিষয়ে যাঁরা আগ্রহী তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স।

কোর্সের বিষয়বস্তু
এক্সপোর্ট মার্কেটিং কোর্সটিতে মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষাপটে বিশ্ববাজার সম্বন্ধে ধারণা, রপ্তানিযোগ্য পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি, আন্তর্জাতিক যোগাযোগ ও বিশ্ববাজারে প্রবেশ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং ফরমালিটিজ, কাস্টমস ডকুমেন্টেশন, এক্সপোর্ট ডকুমেন্টেশন, এক্সপোর্ট মার্কেটিংয়ে সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন সুবিধাদি, বিভিন্ন ধরনের এলসি সর্বোপরি এক্সপোর্ট ফরমালিটিজ সম্পর্কে ধারণা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও ক্লাসের নিয়মাবলি
এক্সপোর্ট মার্কেটিং কোর্সে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কোর্সটিতে আবেদনের জন্য
আবেদনকারীকে ২৮ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অফিসে এসে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও এক কপি ছবি। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট সকাল ১০টা থেকে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সেদিনই টাকা জমা দিতে হবে এবং সেদিন থেকেই কোর্সের ক্লাস শুরু হবে।

খরচাপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধা
এক্সপোর্ট মার্কেটিং কোর্সটি করতে একজন প্রশিক্ষণার্থীর মোট খরচ পড়বে দুই হাজার টাকা। প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ চলাকালে নিজ খরচে স্বল্পমূল্যে ডরমিটরিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।

যোগাযোগের ঠিকানা
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি); প্লট: ২৪/এ, রোড: ১৩/এ, সেক্টর-৬, স্কিটি, উত্তরা, ঢাকা-১২৩০।
মুঠোফোন: ০১৯১৮-৯৫৬৯৮৫, ০১৫৫২-৩৫৯৯০৫, ৫৮৯৫৬৭৫৬