প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের প্রেস্টন হাইস্কুলে পড়াশোনা করেন মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। স্কুলে পড়ার চেয়ে জিমন্যাস্টিকসেই মন পড়ে থাকত তাঁর। স্কুল থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও বেশ কয়েকবার অংশ নেন ছোট্ট জেনিফার। স্কুলের শেষ বর্ষে এসে প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। মাই লিটল গার্ল নামের সিনেমায় অভিনয় করেন। সিনেমা মুক্তি পাওয়ার পর জেনিফার নিয়মিত সিনেমায় অভিনয় করবেন বলে বাবা-মাকে জানিয়ে দেন। এরই মধ্যে স্কুল শেষ করে ব্যরুশ কলেজে ভর্তিও হন। সিনেমাপোকা মাথায় ঢুকে যাওয়ায় মাত্র এক সেমিস্টার পড়েই কলেজকে বিদায় জানান এই তারকা। সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস