স্কুল ছেড়ে অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিকা চেস্টেইন
জেসিকা চেস্টেইন

মার্কিন অভিনেত্রী জেসিকা চেস্টেইন ইন্টারস্টেলার (২০১৪) ও আ মোস্ট ভায়োলেন্ট ইয়ার (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচিত। জেসিকা স্কুলছুট ড্রপআউটদের একজন। সাত বছর বয়সে নানির হাত ধরে অভিনয় শেখার স্কুলে পা রাখেন। অভিনয়ের স্কুলে পড়ার পাশাপাশি এল ক্যামিনো হাইস্কুলে নিয়মিত পড়াশোনা শুরু করেন তিনি। অভিনয়ের প্রতি মায়ায় স্কুলে বেশি মাত্রায় অনুপস্থিতির জন্য জেসিকাকে সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের শক্তিশালী ১০০ ব্যক্তির একজন বলে ঘোষণা দেয়।
সূত্র: টাইম ম্যাগাজিন।