স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, বখাটে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গত রোববার উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে এ ঘটনায় মিরসরাই থানায় মামলা হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেন জানান, ওই শিক্ষার্থী সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিছু দূর যাওয়ার পর ওত পেতে থাকা বখাটে যুবক শাহাদাত হোসেন তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে শাহাদাতকে আটক করে ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেন।ওই শিক্ষার্থীর বাবা জানান, দক্ষিণ মেহেদীনগর গ্রামের বাসিন্দা ইউনুছ মিয়া প্রকাশ কালু মিয়ার বখাটে ছেলে শাহাদাত দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। গত রোববার ওই বখাটে যুবক তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা চালায়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান ও হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দীন জানান, ওই ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে একটি মামলা করেছেন।