স্কুলে ব্যর্থ, পর্দায় সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিউ ব্যারিমোর
ড্রিউ ব্যারিমোর

মাত্র ১১ মাস বয়সেই পর্দায় উপস্থিতি মার্কিন অভিনেত্রী ড্রিউ ব্যারিমোরের। সে সময় একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। তাঁর পরিবারের অনেক সদস্যই আমেরিকান থিয়েটার ও চলচ্চিত্রের নামকরা অভিনয়শিল্পী। সেই সুবাদে মাত্র সাত বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। ১৯৮২ সালে স্টিফেন স্পিলবার্গের ছবি ই টি দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল-এ শিশুশিল্পীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন ড্রিউ। এরপর পেতে থাকেন একের পর এক অভিনয়ের প্রস্তাব। সে সময়কার সবচেয়ে জনপ্রিয় শিশুশিল্পীদের একজন এই অভিনেত্রী। বড় হয়ে নায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন এবং সেখানেও তিনি সফল। কিন্তু গোল্ডেন গ্লোবজয়ী এই অভিনেত্রী অভিনয় নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েন যে পড়াশোনাটাই আর শেষ করা হয়নি তাঁর। হাইস্কুলের ডিগ্রিও নিতে পারেননি ফিফটি ফার্স্ট ডেইটস–তারকা।
গ্রন্থনা: নাদিয়া মাহমুদ, সূত্র: নিউইয়র্ক টাইমস