স্কুলের প্রথম খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বয়স তখন খুব কম। সবে নার্সারিতে ভর্তি হয়েছি। আর ভর্তির পর পরই আমাদের স্কুলে একদিন খেলার প্রতিযোগিতা হলো। নার্সারি ক্লাসের জন্য ছিল চকলেট দৌড়। মানে একটি সুতার সঙ্গে চকলেট ঝোলানো থাকবে আর প্রতিযোগীদের দৌড়ে গিয়ে চকলেট দাঁত দিয়ে ছিঁড়ে আনতে হবে। আমিসহ সব প্রতিযোগীর হাত পেছনে বেঁধে দেওয়া হলো এবং বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দৌড় দিলাম।কিন্তু সবাই সুতা থেকে চকলেট ছিঁড়ে নিতে পারলেও আমি কিছুতেই এই কঠিন কাজটি করতে পারছিলাম না। আর পারবই বা কী করে? আমার যে একটিও দাঁত ছিল না। তাই উপায় না দেখে শুরু করলাম কান্না। এক শিক্ষিকা দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, কান্নার কারণ কী? কাঁদতে কাঁদতে আমি বললাম, ‘আমার দাঁত নেই।’ আজও মনে পড়ে, ম্যাম আমাকে চকলেটটি ছিঁড়ে দিয়ে কোলে তুলে নিয়েছিলেন।ইফফাত মাহাবুবরাজশাহী বিশ্ববিদ্যালয়।